শেরপুরে ফেইসবুকে অপপ্রচার রোধে কনটেন্ট ক্রিয়েটরদের সাথে মতবিনিময় সভা 

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তকর তথ্য ও অপপ্রচার বিস্তারের প্রেক্ষাপটে কন্টেইন ক্রিয়েটারদের সাথে জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

২২ জুন সোমবার দুপুরে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান চৌধুরী, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজুয়ান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সিনিয়র সাংবাদিক এসকে সাত্তার, মোঃ হযরত আলী, বিএনপি নেতা আবদুল আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেনসহ বিভিন্ন ফেইসবুক পেইজ এর এডমিন ও কনটেন্ট ক্রিয়েটরবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তারা মত বিনিময় সভায় বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর এবং ফেইসবুক পেইজ এর এডমিনদের উদ্দেশ্যে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তকর তথ্য ও অপপ্রচার বিস্তার রোধে সবাইকে সতর্কতার সহিত ভিডিও ও ছবি এবং পোস্ট করার জন্য আহবান করা হয়। কোন ফেইক ঘটনার ভিডিও বা ছবি যেন ফেসবুকে মাধ্যমে প্রচার করে সমাজ তথা দেশের ক্ষতি না করা হয়। একই সাথে নিজ নিজ পেইজের ভিউ বাড়ানোর জন্য সীমান্তে হাতির উপর অত্যাচার এবং বন ধ্বংস যাতে না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা আহবান জানানো হয়।

আরো খবর

আপনার মতামত দিন