2
শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের নকলায়
২০২৪ সালের ১ আগস্ট ফ্যাসিবাদী শাসনামলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১ আগস্ট শনিবার সন্ধ্যায় এ বিক্ষোভ মিছিল নকলা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
জেলা জামায়াতের সহ সেক্রেটারি ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি প্রার্থী গোলাম কিবরিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে শহরের উত্তর বাজার নালিতাবাড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় জামাতের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় প্রতিষ্ঠার দাবী জানায়।
