2
শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সভাপতি মঞ্জু মিয়া (৪০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, শ্রীবরদী উপজেলার কুরুয়া গ্রামের মৃত হাবিবুর রহমান এর ছেলে কুড়িকাহনিয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি মনজু মিয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহার ভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে ৪ আগস্ট মঙ্গলবার বিকেলে তাকে কুরুয়া বাজার থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সৌপর্দ করা হয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভুঁঞা যুবলীগ নেতা গ্রেফতার বিষয়ে সত্যতা স্বীকার করেছেন।
