শেরপুরে খাদ্য বান্ধব ৩৩ টন চাল জব্দ: আটক-১

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে খাদ্য বান্ধব ৩৩ টন চাল জব্দ করেছে সদর থানা পুলিশ।

১৯ জুন দিবাগত রাত এগারোটায় শহরের চাপাতলীস্থ জেবীন রাইস প্রসেসিং এর গোডাউন থেকে এই চাল জব্দ করা হয়। এ সময় গোডাউনের মালিক মোঃ বোরহান উদ্দিনকে আটক করা হয়। 

শেরপুর সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত দশটায় শহরের চাপাতলীস্থ জেবীন রাইস প্রসেসিং এর গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় চলতি বছরের জুন মাসের সরকারি খাদ্য বান্ধব চাল এর সীলমোহরকৃত ৩৩ টন চাল পাওয়া যায়। এতে দেখা যায় অন্যত্র পাচারের উদ্দেশ্য খাদ্য অধিদপ্তরের এর ৫০ কেজি ওজনের ৫০০ বস্তা এবং ৩০ কেজি ওজনের ২৭০ বস্তা মোট ৭৭০ বস্তায় ভর্তি ৩৩ টন ১০০ কেজি চাল রয়েছে। যার মোট মূল্য ১৬ লক্ষ ২১ হাজার ৯ শত  টাকা। 

পরবর্তীতে চালগুলো জব্দ এবং গোডাউনের মালিক মোঃ বোরহান উদ্দিন কে আটক করা হয়। বোরহানউদ্দিন শহরের কসবা কাছারিপাড়া মহল্লার মৃত বাবুল মিয়ার ছেলে।

পরে সদর থানা পুলিশ সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসানো হয়। 

ভ্রাম্যমান আদালত আটকৃত গোডাউনের মালিক মোঃ বোরহান উদ্দিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালগুলোর সঠিক হিসাব দিতে না পারায় সদর থানা পুলিশকে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। 

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানায়, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন ক্ষতিকর কার্যক্রম ২০২৩ এর ৫ এর ক ও খ এবং ৬ ধারা মোতাবেক উপযুক্ত বিচারের জন্য জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করার জন্য সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে আটকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করার নির্দেশ দেয়া হয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মাসুদ রানা বলেন, জব্দকৃত চালগুলো গোডাউনে সিলগালা করে আটককৃত ব্যক্তিকে আদালতে প্রেরণের জন্য এবং মামলা দায়ের করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো খবর

আপনার মতামত দিন