শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সারাদেশের ন্যায় সোমবার (২৫ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান, সরকারি ভিক্টোরিয়া একাডেমীর (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আনীছা বেগম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানী সুরাইয়া মিলোজ, সহকারী জেলা শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মোঃ আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) আ.ল.ম শফিকুররহমান সহ জেলা ও উপজেলা পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে ৫ দফা দাবিগুলো হলো স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্ৰেডে উন্নীত করে ৪ স্তরিয় পদসোপান, অনতিবিলম্বে আঞ্চলিক উপ-পরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র্য ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, এবং বকেয়া সিলেকশন গ্ৰেড ও টাইমস্কেল এর মঞ্জুরী আদেশ প্রদান বাস্তবায়ন।
