শেরপুর ৭ নভেম্বর উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে জেলা শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর যৌথ আয়োজনে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা পৃথক দুটি গ্রুপে অংশ নেন। 

জেলা শিশু বিষয় কর্মকর্তা মোঃ আসলাম খানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারক ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার মাহমুদুল হাসান এবং ভাস্কর্য ও চিত্রশিল্পী হারুন অর রশিদ।

বিজয়ীদেরকে আগামী ৭ নভেম্বর শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হবে। 

আরো খবর

আপনার মতামত দিন