শেরপুরে নানা আয়োজনে পালিত হলো বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী 

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  নানা আয়োজনে শেরপুরে পালিত হলো ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ।

সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসুচির সুচনা হয়।দিন ব্যাপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,খালেদা জিয়া,তারেক রহমানের ভাষনের প্রচার করা হয়।বিকেলে শহরময় বর্ণাঢ্য র‌্যালির পরে শহরের বঘুনাথ বাজারস্থ জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবু রায়হান রুপনের সঞ্চালনায় জেলা বিএনপির সভাপতি  আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুর রহমান তারা, শফিুকুল ইসলাম মাসুদ, শহর বিএনপির আহবায়ক এডভোকেট আব্দুল মান্নান, ফাহিম চৌধুরি প্রমুখ।

আরো খবর

আপনার মতামত দিন