শেরপুর কন্ঠ ডেস্ক আমি মোঃ রহুল আমিন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানি গ্রামের স্থায়ী বাসিন্দা। আমি দীর্ঘদিন যাবত কাকরকান্দি বাজারে সুনামের সাথে মুদির দোকানের ব্যবসা পরিচালনা করে আসতেছি। আমি একজন মুদির দোকান ব্যবসায়ী। এই সুযোগে এলাকার একটি অশুভ চক্র দীর্ঘদিন ধরে আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে আমার সুনাম নষ্ট করার জন্য ঐ অশুভ চক্রটি আমার পিছু লেগেছে। এমনকি দীর্ঘদিন ধরে আমার নিকট চাঁদা দাবি করে আসছে। চাঁদা না পেয়ে উক্ত চক্রটি গত ০৭-১১-২০২৫ ইং তারিখে দৈনিক বাংলার কাগজ অনলাইন পোর্টাল ও দৈনিক নালিতাবাড়ীর খবর ফেইসবুক পেজে আমাকে চোরাকারবারির ডন বলে সাংবাদিককে দিয়ে মিথ্যা বানোয়াট খবর প্রকাশ করান। এতে আমি সমাজের নিকট হেয় প্রতিপন্ন হয়েছি।
আমার সম্পর্কে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। বিষয়টি হিংসার বহিঃপ্রকাশ। এই মিথ্যা অপপ্রচারে এলাকার সচেতন মহল সুশীল সমাজ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। অসহায় মানুষের চিকিৎসায় নগদ অর্থ সহায়তার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও কিছু অসহায় দরিদ্র এতিম এবং বিধবাদেরকে আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করে থাকি। এলাকার কিছু দুষ্কৃতিকারীরা আমার কাছে অনৈতিক সুবিধা না পেয়ে আমার নামে অপপ্রচার চালাচ্ছে। আমি এ মিথ্যা খবরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এবং সাধারণ জনগনকে অনুরোধ করছি এ ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হতে। ষড়যন্ত্রে লিপ্তদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকার সুশীল সমাজ।
মোঃ রহুল আমিন, পিতা মোঃ শের আলী, সাং- বরুয়াজানি, কাকরকান্দি বাজার, নালিতাবাড়ী, শেরপুর
প্রতিবাদ বিজ্ঞপ্তি
৪৭
