শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর জেলা সদরে পাখি শিকারের অপরাধে এক ব্যাক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে শেরপুর জেলা সদরের শেখহাটি মহল্লায় ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা হক আনসার আলী নামে এক ব্যাক্তিকে এক হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চারটি পাখি শিকারের ফাঁদ ও দুটি শালিক উদ্ধার করে।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, আজ বিকেলে শেখহাটি গ্রামে একজন পাখি শিকারী ফাঁদ দিয়ে পাখি শিকার করছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঘটনাস্থল হতে চারটি ফাঁদ ও দুইটি শালিকসহ এক ব্যাক্তিকে আটক করেন। এ সময় পাখি শিকারের দায়ে শেখাটি মহল্লার আনসার আলীকে (৩০) বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৮ ধারা লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
এ সময় জনগণকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয়।
