শেরপুর কন্ঠ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ তরফদার মাহমুদুর রহমান এবং পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম ।
রবিবার (০৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা শ্রীবরদী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত ভোট কেন্দ্রগুলো সরজমিনে পরিদর্শনকালে কেন্দ্রের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষ, ভোটারদের প্রবেশের পথ ও সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
এ সময় তাঁরা এলাকায় উপস্থিত ভোটারদের সাথে কথা বলেন এবং ভোটারদেরকে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের জন্য উৎসাহ প্রদান করেন।
ভোটকেন্দ্র পরিদর্শনকালে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ, শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়া-সহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷
