শেরপুরের দুর্গম চরে অবৈধ বালু কারবারিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট। ৫০ হাজার টাকা জরিমানা।

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের দূর্গম চরাঞ্চলে অবৈধ সরকারি বালু বিক্রির দায়ে এক জনকে ৫০ হাজার টাকা জরিমান অনাদায় চার মাসের কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। কোর্টের নেতৃত্ব দেন মাহবুবা হক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেরপুর সদর উপজেলা, ইশতিয়াক মজনুন ইশতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেরপুর সদর ও সোহেল রানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেরপুর সদর থানা।

আজ ১১ জানুয়ারি রবিবার সন্ধ্যার আগে শেরপুর সদর ইএনও কতৃক পরিচালিত মোবাইল কোর্ট শেরপুর সদরের কলুরচর এলাকার জনৈক সাত্তারের ছেলে মোঃ সোহেল মিয়াকে (৩৫) এই শাস্তি দেয়। এসময় আদালত অবৈধ বালু তোলার কাজে নিয়োজিত দুটি মাহেন্দ্র আটক করে।তবে বালু তোলার কাজে আরও কয়েকজন ছিল,প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা দৌড়ে পালায়ে যায়। সুত্র জানায়
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ১৫(১) ধারা মোতাবেক দোষী ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
সত্যতা স্বীকার করে সদর উপজেলার ইএনও মাহবুবা হক জানিয়েছেন সামনে
বালু দস্যুদের বিরুদ্ধে বড়সর অভিযান চালানো হবে।

আরো খবর

আপনার মতামত দিন