শেরপুর ৩ আসনের ভোটগ্রহণ শেষে জামায়াতের প্রতারণা কেন্দ্র ও বাড়িঘর ভাঙচুর 

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : জামায়াতের প্রার্থীর নানা অনিমে অভিযোগ এবং বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে ‌৯ আগস্ট বৃহস্পতিবার স্থগিতকৃত শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ শেষ হয়েছে। 

এই আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল এক লক্ষ ভোটের বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন।

তবে বৃহস্পতিবার ভোট চলাকালে বেলা তিনটায় জামায়াতের প্রার্থী মোঃ মাসুদুর রহমান জাল ভোট ও তার দলীয় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া এবং প্রশাসনের পক্ষপাত মূলক আচরণের অভিযোগসহ নানা অভিযোগ এনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন করেন।

এদিকে ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার রাতে বিএনপি কর্মীরা এই আসনের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ঢনঢনিয়া গ্রামের জামায়াত কর্মী ফরিদ এর বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছে জামায়েত নেতা। 

জামায়াতের ভেলুয়া ইউনিয়ন সেক্রেটারি শ্যামল অভিযোগ করে বলেন, হামলার সময় তারা ফরিদ ভাইয়ের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে তার গলার চেইন ছিনিয়ে নেয় এবং ঘরে থাকা প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তবে এই ভাংচুরের বিষয়ে থানায় এজাহার না দিলেও বৃহস্পতিবার রাতে বিজিবি ও স্টাইকিং ফোর্স এর সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করে গেছেন বলে তিনি জানান।

এছাড়া শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের নতুন বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয় ভাঙচুর করার অভিযোগ করেছে জামায়েত নেতারা। 

আরো খবর

আপনার মতামত দিন