শেরপুরে নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলের পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন এন্ড স্কুলের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ’২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ বকুল মিয়া।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন কুঁড়ি কিন্ডারগার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক
খারুল আলম সবুজ ও সহকারী পরিচালক শাপলা খাতুন ।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য সাংবাদিক আমিনুল ইসলাম রাজু, সম্মানিত সদস্য মাহবুব আলম খান, প্রধান শিক্ষক হিসেবে বক্তব্য রাখেন মোঃ আবু রায়হান। ফলাফল শেষে বিভিন্ন প্রজাতির ৪১টি বৃক্ষ ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা ছাত্র ছাত্রীদের ভবিষ্যত জীবনের সাফল্য কামনা করা হয়। সাময়িক পরীক্ষায় প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

আরো খবর

আপনার মতামত দিন