শেরপুর কন্ঠ ডেস্ক : ১০ অক্টোবর শনিবার বিকেলে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় ঝিনাইগাতী উপজেলা হল রুমে মানুষ-হাতির দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভায় কয়েক দফা বিদ্যুৎ চলে যাওয়ায় উপস্থিত অতিথি ও প্রশাসনিক কর্মকর্তা এবং বিএনপি নেতৃবৃন্দের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এ সময় প্রশাসন থেকে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীতে বিষয়টি অবগত করার পর অনুষ্ঠানের শেষের অংশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাখা হয়।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং বিশেষ অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের এমপি মাহমুদুল হক রুবেল, প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসাইন চৌধুরীসহ বন বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং জেলা ও স্থানীয় বিএনপি’র বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পিডিবির নির্বাহী প্রকৌশলী মোঃ শাহাবুদ্দিন বলেন, আপাতত কোন লোডশেডিং নেই, তবে কোন লাইন ফল্ট এর কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে। বিষয়টি আমি দেখছি।
