শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের প্রত্যন্ত চলাঞ্চলে মাদক, জুয়া, অশ্লীলতা সহ সকল অপরাধমূলক কর্মকান্ড নির্মুল বিষয়ক কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ৬ নং চর মানবকল্যান সংগঠন এর আয়োজনে ৬ নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
৬ নং চর মানবকল্যান সংগঠন এর সদস্য মোঃ নওশেদ আলীর সঞ্চালনায় ১নং কামারের চর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ নওয়াব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দেবাশীষ চন্দ্র দত্ত।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুহতামিম হযরত মাওলানা আইউব আহমদ, মোঃ হাবিজুর রহমান, পয়াস্তির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন-অর-রশিদ, সহকারী শিক্ষক মোঃ হাবিল সরকার, স্থানীয় যুব সংগঠক রাশেদ মোশাররফ, আমেরিকা প্রবাসী তোফায়েল আহমেদ, ব্যাংকার হাবিবুর রহমান, সার্জেন্ট (অব) হুমায়ুন কবির, সার্জেন্ট (অব:) জহুরুল হক প্রমুখ।
আলোচনা সবার শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজকে নিয়ে মাদক, জুয়া, অশ্লীলতা সহ সকল অপরাধমূলক কর্মকান্ড নির্মুল বিষয়ক কমিটি গঠন করা হয়।
