5
শেরপুর কন্ঠ ডেস্ক : ২৭ আগস্ট বৃহস্পতিবার রাতে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে মিলনায়তনে জাতীয় কবি নজরুল ইসলামের ৫০ তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
এ সময় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ এবং জেলা শিল্পকলা একাডেমির শিল্পী বৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করে।
