শেরপুরে ‘বর্ষায় নজরুল’ উদযাপন

by শেরপুর কণ্ঠ ডেস্ক
0 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের জেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে ঋতু ভিত্তিক ‘বর্ষায় নজরুল’ উদযাপন করা হয়েছে।
২০ জুলাই সোমবার রাতে জেলা শিল্পকলা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শাকিল আহমেদ, শেরপুর প্রস্তাবের সাধারণ সম্পাদক মৎস্য বাদলসহ প্রশাসনের বিন্নস্তরের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের বর্ষা বিষয়ক গান, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বর্ষার সৌন্দর্য, প্রেম ও মানবতার বাণী তুলে ধরা হয়।
এ সময় জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।

আরো খবর

আপনার মতামত দিন