শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে‌ ২৬ জুলাই রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। তিনি দিবসটি উদযাপনে সকল সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং কর্মসূচি সফল বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় জুলাই শহীদ পরিবারবর্গ ও জুলাই যোদ্ধাগণ, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শাকিল আহমেদ, প্রেসক্লাব সভাপতি জনাব কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় দিবসটি উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

আরো খবর

আপনার মতামত দিন