শেরপুরের বিএনপির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট বুধবার বিকেল পাঁচটায় শহরের থানা মোড়স্থ মুক্ত মঞ্চে সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন শেরপুর-২ আসনের সাংসদ প্রকৌশলী ফাহিম চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ।

এ সময় বিএনপি নেতা ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম স্বপন, আকরামুজ্জামান রাহাতসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর

আপনার মতামত দিন