শেরপুরে হাসপাতালের টেকনিশিয়ানকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্তব্যরত মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনায় অভিযুক্ত আরাফাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের নারায়নপুর মহল্লার পুরাতন হাসপাতাল গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার হাসপাতালের ভেতরে দায়িত্ব পালনকালে মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরের ওপর ধারালো ছুরি দিয়ে হামলা চালায় ছিনতাইকারী আরাফাত। এতে তিনি গুরুতর আহত হন। 

পরে অভিযান চালিয়ে শনিবার রাতে পুরাতন হাসপাতাল গেট এলাকা থেকে আরাফাতকে গ্রেফতার করে ডিবি পুলিশ। 

এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন অপরাধে জড়িত থাকার পর আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে আরাফাত। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তির ওপর হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাই অভিযুক্তের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এবিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরো খবর

আপনার মতামত দিন