শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মলেন শনিবার রাতে নিউ মার্কেট এলাকার নিউ আলীশান হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে রোটারিয়ান মো. নাজমুল আলমকে চেয়ারম্যান, এপেক্সিয়ান আলমগীর হোসাইনকে সেক্রেটারী, খাইরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী শেরপুর জেলা কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
এ সম্মলনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন শেরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি প্রকৃতি ও পরিবেশবিদ মো. মুগনিউর রহমান মনি।
সংগঠনের সভাপতি মো. নাজমুল আলমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সাবেক কাউন্সিলর নূর জাহান বেগম, হারুন জিলানী, সাবেক ব্যংক কর্মকর্তা গোলাম মোস্তফা আকন্দ, কাজী আবুজর মো. আল আমীন, মো. খাইরুল ইসলাম, রক্তসৈনিক আল অমিন রাজু, তাহমিনা জলি প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারী আলমগীর হোসাইন।
