শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধ ডিজিটাল চাইল্ড প্রটেকশন ও আর্লি ইন্টারভেনশন প্লাটফর্ম ‘অরুণিমা’ অ্যাপস এর শুভ উদ্বোধন করা হয়েছে।
৭ সেপ্টেম্বর সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অ্যাপস উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবির সরকার।
জেলা প্রশাসন ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অ্যাপস উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে পুলিশ সুপার একেএম জহুরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আরিফা সিদ্দিকা, বিএনপি নেতা আবদুল আউয়াল চৌধুরী, জামায়েত নেতা মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের কাকন রেজা, সমাজ সেবিকা রাজিয়া সামাদ ডালিয়া ও শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।
এছাড়া বাল্য বিবাহ থেকে রক্ষা পাওয়া জেলা কালেক্টরেট স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আক্তার এবং শিক্ষার্থীদের পক্ষে ইবসার হোসেন অর্থি ও তাহিয়া তাবাসসুম তুবা বক্তব্য রাখেন।
বিভাগীয় কমিশনার এসময় বাল্যবিবাহ এবং ঝরে পড়া রোধে শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদানের আশ্বস দেন।
এই অ্যাপটির মাধ্যমে জেলার যেকোন স্থান থেকে যেকোনো সময় বাল্যবিবাহের খবর পোস্ট করা হলে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সংশ্লিষ্টরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবে। তবে অ্যাপসের তথ্যদানকারীর নাম পরিচয় কেউ জানতে পারবে না।
