শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে শ্রীবরদী উপজেলা কল্যাণ সমিতির আয়োজনে ডাঃ সেরাজুল হক স্মৃতি বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৃত্তি প্রদান ও সম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপির সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
এ সময় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ.জ.ম রেজাউল করিম খান, পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ।
শ্রীবরদী কল্যাণ সমিতির সমাজ কল্যাণ সম্পাদক কবি হাসান শরাফত এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীবরদী কল্যাণ সমিতির সভাপতি মোঃ জসিম উদ্দিন বাদল।
সংবর্ধনা শেষে উপজেলার পঞ্চম, অষ্টম, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মেধাবী ১৭১ জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও বই উপহার এবং সেরা ৬ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া ডাঃ সেরাজুল হক স্মৃতি পরিষদের পৃষ্ঠপোষক শেরপুর-৩ আসনের সাবেক প্রয়াত এমপি ডাঃ সেরাজুল হকের পুত্র বর্তমান এমপি মাহমুদ রুবেল এবং ময়মনসিংহ বিভাগের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আজম রেজাউল করিম খানকে সম্বর্ধনা দেওয়া হয়।
