শেরপুরে পর্যটন বিকাশে গজনী অবকাশ কেন্দ্রে কর্মশালা অনুষ্ঠিত

1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের গারো পাহাড় এলাকার মনোরম পর্যটন কেন্দ্র গজনী অবকাশ কেন্দ্রের ফটোগ্রাফার ও কর্মকর্তা-কর্মচারীদের করণীয় শীর্ষক‌ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

১৬ অক্টোবর শুক্রবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার অবকাশ কেন্দ্রের কালচারাল সেন্টার অডিটরিয়ামে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন‌ জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এ সময় গজনী অবকাশ কেন্দ্রের পর্যটকদের আকর্ষণ করতে এবং অবকাশ কেন্দ্রের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমীন, শেরপুর সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কার্যকরী সভাপতি রফিক মজিদ, টুরিস্ট পুলিশ এর এসআই শফিউল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম, বিএনপি নেতা দুলাল উদ্দিন মন্ডল প্রমুখ। 

এসময় পর্যটন কেন্দ্রের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী, বিভিন্ন রাইটস্ এর ইজারাদার, ফটোগ্রাফার, স্থানীয় রাজনৈতিক বৃত্তিবর্গ স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন অবকাশ কেন্দ্রের সিসি ক্যামেরা ও সোলার প্যানেল সংস্কারসহ সার্বিক উন্নয়নে এবং উপস্থিত সকলের নানা অভাব-অভিযোগ, সমস্যা ও সম্ভাবনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আরো খবর

আপনার মতামত দিন