শেরপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর বাজারে রজব আলী মাস্টার স্মৃতি পাঠাগার এর আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। 

১৬ অক্টোবর রাতে ইন্দিলপুর বাজারস্থ রজব আলী মাস্টার স্মৃতি পাঠাগারে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক ও কবি রফিক মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সাহিত্য আড্ডায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও আইনজীবী, কবি সংঘ এর সভাপতি রফিকুল ইসলাম আধার। 

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক কবি হারুনুর রশিদ।

গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ এর সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় কবি নজরুল এর সাহিত্যকর্মের উপর আলোচনা ও স্বরচিত কবিতা পাঠ করেন বিশিষ্ট ছড়াকার মুস্তাফিজুল হক, বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ও কবি ডাঃ এ এ এম আবু তাহের, প্রভাষক আজাদ সরকার, শেখ ফয়জুর রহমান, এডভোকেট আশরাফুল আলম লিচু, কালাম বিন আব্দুর রশিদ, জুলফিকার আলি ভুট্টো, মোঃ জুবায়ের ইসলাম, হাফিজুর রহমান মোঃ আব্দুল হালিম, শাহিনুর রহমান, সাংবাদিক কাজী মাসুম ও পনির প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা ও কবিতা পাঠ শেষে রজব আলী মাস্টার স্মৃতি পাঠাগার এর জন্য উপস্থিত কবি সাহিত্যিকদের লেখা বিভিন্ন গল্প, ছড়া, উপন্যাস ও কবিতার বই প্রদান করা হয়। 

এ সময় পাঠাগারের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো খবর

আপনার মতামত দিন