শেরপুরে ব্রাজিলিয়ান ভক্ত সাংবাদিকের ব্যতিক্রমী জন্মদিন পালন

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে ব্রাজিল ভক্ত এক সাংবাদিকের জন্মদিন পালন করা হয়েছে ব্রাজিলের পতাকা খচিত কেক তৈরি করে। 

জানা গেছে, ব্রাজিল ভক্ত এখন টেলিভিশন ও বাসস এর শেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক জাহিদুল হক সৌরভ এর জন্মদিন পালন করা হয়েছে পাঁচ পাউন্ড ওজনের ব্রাজিলের পতাকা আদলে কেক তৈরি করে। 

১৩ জুন শনিবার রাত ১০ টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে ব্যতিক্রমী এই কেক কাটার আয়োজন করা হয়। এসময় ব্রাজিল ভক্ত শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল সহ বাজিল ভক্ত অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্রাজিল ভক্ত সাংবাদিক সৌরভ জানায়, এবারের জন্মদিনটা স্মরণীয় করে রাখতে ব্রাজিল ভক্ত অন্যান্য সাংবাদিকবৃন্দের আয়োজনে ব্রাজিলের পতাকার আদলে কেক তৈরি করে জন্মদিন পালন করা হলো। এতে আমি খুবই আনন্দিত। আমি আশা করছি এবার ব্রাজিল চ্যাম্পিয়ন হবে।

আরো খবর

আপনার মতামত দিন