শেরপুরে মে দিবসের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : মে শুক্রবার আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে শেরপুরের জেলা শহর সহ চারটি উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা শহর সহ নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় শ্রমিক সমাবেশ, কালো ব্যাজ ধারণ, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সেমিনার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, শেরপুর পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ শাহীন সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় আলোচনা সভায় জানানো হয়, আজ ১৩৮ বছর আগে ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকরা কাজের সময়সীমা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে আহ্বান করেন। দাবি আদায়ের জন্য বিক্ষুব্ধ শ্রমিকরা সেদিন পথে নেমে এসেছিলেন। অত্যন্ত বর্বর কায়দায় দমন করা হয়েছিল সেই শ্রমিক বিক্ষোভ। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছিল সেই ঘটনায়। শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার।

আরো খবর

আপনার মতামত দিন