মোঃ ওমর ফারুক, ষ্টাফ রিপোর্টার : ২২ মার্চ রবিবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী ধানশাইল স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন, ফলে স্কুল প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধন করা হয়। এরপর প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি আনন্দঘন পরিবেশে কাটে। দীর্ঘদিন পর পুরনো বন্ধু ও সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস।
পূর্ণমিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:মাহমুদুল হক রুবেল, সাবেক সংসদ সদস্য,শেরপুর-০৩।
ধানশাইল উচ্চবিদ্যালয়ে প্রথম ব্যাচের(১৯৯৬)একমাত্র কৃতকার্য শিক্ষার্থী হাফিজুল করিম রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক ধানশাইল উচ্চ বিদ্যালয়। মো: মাহবুব উল আলম
অধ্যাপক নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজ, মো: শাহ আলম সুপার ধানশাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসা, নুরে আলম সিদ্দিকী প্রধান শিক্ষক ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয় সহ সকল সহকারী শিক্ষক মন্ডলী এবং
প্রাক্তন শিক্ষার্থীরা । বক্তারা বলেন, এ ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে।
আয়োজক কমিটি জানায়, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করার পরিকল্পনা রয়েছে।
প্রথম ব্যাচের একমাত্র কৃতকার্য শিক্ষার্থী হিসাবে হাফিজুল করিম রুবেল কে আয়োজক কমিটির পক্ষ থেকে সন্মাননা স্বারক প্রধান করা হয়।
