শেরপুরে পরিচ্ছন্ন শহর গড়তে ব্যবসায়ীদের সাথে মতবিনময় সভা অনুষ্ঠিত 

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : “আবর্জনা থাকবে চেখের আড়াল, দেখবো সবাই পরিষ্কার শহর”এই স্লোগানকে সামনে রেখে শেরপুর পৌরসভার আয়োজনে শহরের বিভিন্ন স্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে পরিচ্ছন্ন শহর গড়তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে পৌর সভা কার্যালয়ের সভাকক্ষে সমাজ উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ শরিফ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা। 

এ সময় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে দোকান মালিক ও পরিবহন নেতৃবৃন্দের সাথে নানা পরামর্শ ও করণীয় বিষয়ে মতামত গ্রহণ করা হয়।

এসময় শেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং  পৌর শহরের ব্যবসায়ী মালিক সমিতি নেতৃবৃন্দদের মধ্যে লুৎফর রহমান বাদল, মাশুকুর রহমান, রেজাউর রহমান, আহমদ আলী, হান্নান মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

আরো খবর

আপনার মতামত দিন