শেরপুরে ভারতীয় ‘পুশ-ইন’ অপচেষ্টার প্রতিবাদে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ‘পুশ-ইন’-এর অপচেষ্টার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১২ জুন শুক্রবার সন্ধ্যায় নালিতাবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য জামায়াত নেতা হাফেজ রাশেদুল ইসলাম।

জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য মু. গোলাম কিবরিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ধরনের ‘পুশ-ইন’ অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। তারা সীমান্তে সতর্কতা জোরদার এবং এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জানান।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে সীমান্তে অনুপ্রবেশের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

আরো খবর

আপনার মতামত দিন