শেরপুরে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস পালিত

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের মহাসাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে পূজা-অর্চনা, প্রভাত কীর্তন, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, বাল্য ভোগ, রাজভোগ ও প্রসাদ বিতরণ করা হয়।

বুধবার (৩ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের রঘুনাথ জিউর মন্দির প্রাঙ্গণে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

ওই সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তকুলের সমাবেশ ঘটে। এ সময় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, প্রতি বছরই শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার এই তিরোধান দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয় এবং এখানে প্রতি বছরই হাজার হাজার ভক্তকুলের আগমন ঘটে। তারা এ সময় বাবা লোকনাথের কাছে তাদের মনোবাসনা পূরণে প্রার্থনা করেন।

অনুষ্ঠানমালার মধ্যে সকালে মন্দিরে পূজা-অর্চনা, দুপুরে মন্দির প্রাঙ্গণে অঞ্জলি প্রদান ও বাল্য ভোজ প্রসাদ বিতরণ এবং রাজভোগ প্রদান করা হয়। 

এছাড়া সন্ধায় আরতির আয়োজন করা হয়েছে। সবশেষে রাতে বিশ্বব্রহ্মাণ্ডের জন্য শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হবে।

আরো খবর

আপনার মতামত দিন