শেরপুরে সাংবাদিক কল্যাণ সংস্থার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

ষ্টাফ রিপোর্টার : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে শেরপুরে সাংবাদিক কল্যাণ সংস্থার আয়োজনে তিনদিনব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ ৫ আগস্ট, স্মরণ করা হচ্ছে ২০২৪ সালের ৪ আগস্ট শেরপুরে স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ তিন তরুণকে। সেই আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিক কল্যাণ সংস্থা শেরপুর এ উদ্যোগ গ্রহণ করে।

বেলা ১২টা ৩৬ মিনিটে শহরের রঘুনাথ বাজার পোস্ট অফিস এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি, শেরপুর কন্ঠ অনলাইন পত্রিকা নির্বাহী সম্পাদক : মাসুদ হাসান বাদল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি, বিশিষ্ট কবি ও সাহিত্যিক, শেয়ার বিজ ও সাম্প্রতিক দেশকাল পত্রিকার জেলা প্রতিনিধি এবং শেরপুর কণ্ঠ অনলাইন পত্রিকার সম্পাদক রফিক মজিদ।

এসময় আরও উপস্থিত ছিলেন—

সাংবাদিক কল্যাণ সংস্থা শেরপুর জেলা আহ্বায়ক: সাংবাদিক মো. সাইফুল ইসলাম মানিক।

সদস্য সচিব:সাংবাদিক মনিরুজ্জামান রিপন।

যুগ্ম আহ্বায়ক ও জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ।

যুগ্ম আহ্বায়ক:হোসাইন মোল্লা মামুন।

সদস্য লিটন চন্দ্র সাহা, আরিফুল হাসান, ফুয়াদ উল্লাহ, শাহরিয়া কবির, শরিফ ও রবিন।

এবং পোস্ট মাস্টার খন্দকার আব্দুল নুর কুতুবুল আমিন।

এই কর্মসূচির পরিচালনায় রয়েছেন আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য সাংবাদিক সুলতান আহমেদ ময়না।

শেরপুর প্রেসক্লাবে, তিনদিনব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক ও কবি আড্ডার আয়োজন রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের মাঝে সাংবাদিক কল্যাণ সংস্থা,শেরপুর এর পক্ষ থেকে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হবে।

আরো খবর

আপনার মতামত দিন