শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে জাতীয় রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় প্রথমমান ও অনন্যমান অর্জনকারী সাত জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
৭ নভেম্বর শনিবার রাতে শহরের আইনজীবী সমিতি হলরুমে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে এই সম্বর্ধনা দেয়া হয়।
সংগঠনের সভাপতি সঞ্চিতা হোড় দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি ও সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া।
সংবর্ধনা উপ-কমিটির আহবায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শিব শংকর কারুয়া, শেরপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও খেলাঘর সংগঠক ইমাম হোসেন ঠান্ডু, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং জাতীয় রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা প্রথমমান অর্জনকারী অনুপম বসাক তিলক, নন্দন সংগীত নিকেতন এর পরিচালক দেবাশীষ মিলন, প্রথমমান প্রাপ্ত শিল্পী আফসানা জাহান আপন প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় ২০২৬ সালে প্রথমমান প্রাপ্ত আঞ্জুমান আরা মেঘলা, ২০২৪ সালে প্রথমমান প্রাপ্ত স্বপ্নীল হোড়, আফসানা জাহান আপন, ও তাসনোভা তাবাসসুম প্রতীতি, ২০২২ ও ২০১৯ সালের প্রথমমান প্রাপ্ত মাহজাবীন মুবাশশীরা মাইশা, ২০১৯ সালে প্রথমমান প্রাপ্ত অনুপম বসাক তিলক এবং ২০১৯ সালে অনন্যমান এবং ২০১১ সালে প্রথমমান প্রাপ্ত তাহমিদ ওয়াসীফ ঋভুকে সংবর্ধনা ও সম্মান পৃষ্ঠা প্রদান করা হয়।
এছাড়া অনসাং উইমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ড প্রাপ্ত জেলার বিশিষ্ট সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়াকেও সম্বর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে “আগুনের পরশমণি, ছোঁয়াও প্রাণে” এই গানের সাথে মঙ্গল প্রদীপ প্রচলন করা হয়।
সংবর্ধনা শেষে রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের শিল্পীবৃন্দরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করে।
