আগামী দিনে শেরপুরের নারীরা হবে জাতীয়তাবাদীর শক্তি। -ডাঃ প্রিয়াঙ্কা

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, আগামী দিনে শেরপুরের নারীরা হবে জাতীয়তাবাদীর শক্তি। যে শক্তি গ্রাম থেকে শহর এবং বাংলাদেশকে শক্তিশালী করিবে। দেশের অর্ধেক যেখানে নারী রয়েছে এখানে নারী শক্তির বিকল্প নেই। বিশেষ করে উন্নয়নের ক্ষেত্রে নারীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তাই শেরপুরের প্রত্যন্ত চরাঞ্চলের নারীরা কৃষি ক্ষেত্রে যেমন ভূমিকা রেখেছে তেমনি আগামী দিনে দেশের সার্বিক উন্নয়নে এবং দেশ গঠনে তারা জাতীয়তাবাদীর শক্তি হয়ে কাজ করে যাবে এমনটা প্রত্যাশা করছি। আর সেজন্যে আমার যা যা করার দরকার তা করবো। নানা দিক থেকে পিছিয়ে থাকা শেরপুরকে আমি উন্নয়নের জন্য লড়াই চালিয়ে যাবো।

তিনি ৩০ মে রোববার দিনব্যাপী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত নারীদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন। 

রোববার বিকেল পাঁচটায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আয়োজনে বিকালে চরপক্ষিমারি ইউনিয়নের শিমুলতলী বাজারে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়। 

এসময় প্রধান অতিথি সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, বিশেষ অতিথি জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হযরত আলী, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্রামোজ্জামান রাহাত, জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, জেলা মহিলা দলের সভাপতি সুলতানা রাজিয়া, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আতাহারুল ইসলাম আতা, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিপন, সদর উপজেলা যুবদলের সভাপতি পারভেজ আহমেদ এবং শহর বিএনপির সদস্য সচিব মোঃ আবু জাফর প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দের উপস্থিতিতে সহস্রাধিক দুস্তের মাঝে খাদ্য বিতরণ করেন।

আরো খবর

আপনার মতামত দিন