৪৪
শেরপুর কন্ঠ ডেস্ক : ৬ জুন শনিবার বিকেলে তীব্র গরম উপেক্ষা করে শেরপুর শহরে কেন্দ্রীয় যুবদলের নব গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে যুবদলের তিন গ্রুপের পৃথক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শওকত হোসেনের নেতৃত্বে শহরের নাগপাড়া মোড় থেকে মিছিলটি বের হয়ে শহর পদক্ষিণ করে জেলা বিএনপি অফিসে গিয়ে শেষ হয়।
অপর দিকে বিকালে শহরের থানা মোড় থেকে শহর যুবদলের সভাপতি পাারভেজ আহামদের নেতৃতে নয়া কমিটিকে স্বাগত জানিয়ে অপর একটি মিছিল সারা শহর পদক্ষিণ করে থানা মোড়ে শেষ হয়।
এদিকে একই সময়ে শহরের চক পাঠক মহল্লা থেকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতার নেতৃত্বে আরো একটি মিছিল বের করে শহর প্রদক্ষিণ করা হয়।
