শেরপুরে এসএসসিতে চার শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার শূন্য

1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : ১০ আগস্ট সারাদেশে এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। শেরপুরের ফলাফলে জানা গেছে জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজনও পাশ করতে পারেনি। অর্থাৎ পাশের হার শূন্য। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো, দশকাহনিয়া বালিকা দাখিল মাদ্রাসা থেকে ২২ জন এবং শহীদ আইজ উদ্দিন দাখিল মাদ্রাসা, বৈষ্ণব নগর দাখিল মাদ্রাসা ও রৌহা দাখিল মাদ্রাসা থেকে দুইজন করে মোট ছয় জন পরীক্ষা দিলেও কেউই পাস করতে পারেনি।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, জেলায় এবার ১৯ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেয়। এতে পাস করেছে ১০ হাজার ৩০২ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮২৪ জন। এদের মধ্যে এসএসসিতে ৭৯২ জন, দাখিলে ২০ জন এবং কারিগরি বোর্ডের ১২ জন জিপিএ-৫ পেয়েছে।

আরো খবর

আপনার মতামত দিন