শেরপুর কন্ঠ ডেস্ক : “মর্যাদাপূর্ণ জীবন, কর্মসংস্থান ও টেকসই জীবিকার জন্য আদিবাসী জনগোষ্ঠীর ভূমির অধিকার নিশ্চিতকরণ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড় সীমান্তে দিনব্যাপী মিডিয়া অ্যাডভোকেসী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
১৩ ই জুন শনিবার সকালে বাবেলাকোনা কম্পেশন প্রকল্প অফিস মিলনায়তনে শ্রীবরদী ও পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা ভূমি ব্যবস্থাপনা কমিটি এবং শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের যৌথ উদ্যোগে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোর-২ প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এতে বক্তরা আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অন্যান্য অধিকার সম্পর্কে সচেতনতা ও সামাজিক বোঝাপড়া বৃদ্ধিকরণ, আদিবাসী জনগোষ্ঠীর অবদান, বাস্তবতা ও অধিকার ভিত্তিক বিষয় সমূহ জাতীয় পরিসরে তুলে ধরেন। গণমাধ্যম, নীতি নির্ধারক, সুশীল সমাজ ও সাধারণ জনগণকে আদিবাসী অধিকার সংরক্ষণ ও বাস্তবায়নের পক্ষে সম্পৃক্তকরণ, আদিবাসী জনগোষ্ঠীর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সুপারিশ তুলে ধরার জন্য একটি অংশগ্রহণমূলক প্ল্যাটফর্ম তৈরি করা। ভূমি, জীবিকা, ভাষা সংস্কৃতি, এবং প্রাকৃতিক সম্পদ ভিত্তিক অধিকার বাস্তবায়নের পক্ষে ইতিবাচক জনমত গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন বকশীগঞ্জ উপজেলা ভূমি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মি অনন্ত ম্রং।
এছাড়াও বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান লেবানুস মারাক, ঝিনাইগাতি উপজেলার চেয়ারম্যান মি নবেশ খকসি, শ্রীবরদী উপজেলা ভূমি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মি ব্রতিন কুমার ম্রং প্রমুখ।
গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে আলোচনায় বক্তব্য রাখেন ঝিনাইগাতী প্রেসক্লাব সভাপতি হারুন উর রশিদ দুদু, বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম রনি, দৈনিক ইত্তেফাকের শ্রীবরদী উপজেলা প্রতিনিধি তাসলিম কবির বাবু প্রমুখ।
এ সময় শ্রীবরদী, ঝিনাইগাতী, বকশীগঞ্জ উপজেলার আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ, ভূমি ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ, গ্রাম কমিটির নেতৃবৃন্দ, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের মাঠ পর্যায়ের কর্মকর্তা বৃন্দ এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
