শেরপুরের নাকুগাঁও স্থল বন্দরে আমদানি-রপ্তানিকারক সমিতির নতুন কমিটি গঠন

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির ২৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। 

১৯ জুলাই রোববার রাতে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান।

এছাড়া অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মো. মুস্তাফিজুর রহমান মুকুল ও মো. হাবিবুর রহমান লিটন, সহ-সভাপতি মো. ইউনুস আলী দেওয়ান, মো. আমিনুল ইসলাম জিন্নাহ ও মো. তোতা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, মো. আনিছুর রহমান আনিস ও মো. হান্নান মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ হিসেবে মো. শহীন আলম, প্রচার সম্পাদক মো. জাকির আলম, পররাষ্ট্র বিষয়ক সম্পাদক মো. জাকিরুল ইসলাম লিটন, সহ-পররাষ্ট্র বিষয়ক সম্পাদক মো. আবু রায়হান, দপ্তর সম্পাদক মো. মোফাজ্জেল হোসেন এবং সহ-দপ্তর সম্পাদক মো. রফিকুল হাসান রিপন নির্বাচিত হয়েছেন।

কমিটির সম্মানিত সদস্যরা হলেন, মো. শহিদুল ইসলাম সাইদুল, মো. রুস্তম আলী, মো. রুকনুজ্জামান কবলে, মো. আক্তার হোসেন, মো. মোবেশ্বর চৌধুরী (টুটন), মো. শফিকুল ইসলাম, মো. মনিরুজ্জামান, মো. জিয়ারুল হক, মো. আব্দুর রাজ্জাক এবং মো. মানিক মিয়া।

সভায় বক্তারা নাকুগাঁও স্থলবন্দরকেন্দ্রিক আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করা, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সীমান্ত বাণিজ্যের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো খবর

আপনার মতামত দিন