শেরপু‌র-২ আসনের সাংসদ ফাহিম চৌধুরীকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সংবর্ধনা

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের না‌লিতাবাড়ী‌র বা‌রোমারী সেন্ট লিওর ধর্মপল্লী‌তে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গারো সম্প্রদায়ের মানুষ শেরপুর-২ আস‌নের সংসদ সদস‌্য ইঞ্জি‌নিয়ার ফা‌হিম চৌধুরী‌কে  সংবর্ধনা দিয়েছে।

১৮ জুলাই শনিবার রাতে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বারমারী সেন্ট‌ লিওর ধর্মপল্লীর পাল পু‌রো‌হিত ফাদার তরুণ ব‌নোয়া‌রির সভাপ‌তিত্বে এ সংবর্ধনা দেয়া হয়।

এসময় সং‌ক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব‌্য রা‌খেন সু‌চিত্রা চিরান।

অনুষ্ঠা‌নে আরো বক্তব‌্য রা‌খেন, না‌লিতাবাড়ী উপ‌জেলা প‌রিষ‌দের সা‌বেক  ভাইস চেয়ারম‌্যান হা‌বিুর রহমান লিটন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসো‌সিয়‌নের (টিডব্লুএ) সভাপ‌তি কো‌পেন নক‌রেক। অনুষ্ঠা‌নে সমাপ‌নি বক্তব‌্য রা‌খেন তরুণ ব‌নোয়া‌রি ।

অনুষ্ঠা‌নে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গারো সম্প্রদায়ের জীবন‌চিত্র নি‌য়ে এক‌টি ডকু‌মেন্ট‌রি সহ তাদের কৃষ্টি-কালচারের নৃত‌্য প্রদর্শন করা হয়। 

অনুষ্ঠা‌নে উপ‌জেলা বিএনপি ও ইউনিয়ন‌ বিএন‌পি, ছাত্রদল, যুব দ‌লের নেতৃবৃন্দ সহ স্থানীয় সুধীজন এবং সাংবা‌দিকবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

আরো খবর

আপনার মতামত দিন