শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের সীমান্ত জনপদের বাবেলাকোনাতে স্থানীয় কমিউনিটি লিডার, বিভিন্ন ধর্মীয় নেতা, স্থানীয় প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও গণমাধ্যম কর্মীদের নিয়ে দিনব্যাপী গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই বৃহস্পতিবার সকালে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবেলাকোনা বিডি-০৪২৪ এর আয়োজনে স্থানীয় হল রুমে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে নানামুখী কার্যক্রম তুলে ধরা হয়।
প্রকল্পের কর্মী জীবন ম্রং এর সঞ্চালনায় প্রকল্পের সভাপতি পাষ্টার ক্লেন্সন থিগিদির সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার সুলভ রিছিল।
এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ফকরুজ্জামান, বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান, শ্রীবরদী প্রেস ক্লাবের সম্পাদক তারেক মো আব্দুল্লাহ রানা প্রমুখ।
এছাড়া মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন হারিয়াকোনা চার্চের সভাপতি পাষ্টার এলিয় মৃ, চান্দাপাড়া নুর মসজিদের সভাপতি দুলাল মিয়া, বালিজুরি চার্জের সাধারণ সম্পাদক বিহার জাম্বিল, চান্দা পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক কাজিমুদ্দিন, স্থানীয় মন্দিরের সহ-সভাপতি রাজবিহারী কোচ, মদন চন্দ্র শীল প্রমুখ।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক অভিভাবক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
