শেরপুরের নকলায় বাল্যবিবাহ বন্ধ করলেন এসি ল্যান্ড

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের নকলায় একটি বাল্যবিবাহ ধুমধাম করে আয়োজন করা বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি।

ঘটনাটি ঘটেছে ২৪ জুলাই শুক্রবার রাতে শেরপুর জেলার নকলা পৌরসভার কায়দা গ্রামে।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে,  ২৪ জুলাই শুক্রবার রাতে নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী এবং জালালপুর মন্ডলপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে আসিফ এর সাথে নকলা মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ও পৌর এলাকার কায়দা গ্রামের মোঃ মাহির এর মেয়ে মুন্নি আক্তার এর সাথে তিন শতাধিক কার্ড ছাপিয়ে ও মহা ধুমধামে বিয়ের আয়োজন করা হয়। 

এদিকে এই বাল্য বিবাহের খবর পেয়ে নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি নকলা থানা পুলিশসহ বিয়ে বাড়িতে অভিযান পরিচালনা করেন। 

এসময় মেয়ের বাবার কাছ থেকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী ৭ হাজার টাকা অর্থদণ্ড নগদ আদায় করেন। একই সাথে ছেলে এবং মেয়ের উভয়ের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার আহবান জানায়। এছাড়া ছেলে ও মেয়ের উভয়ের পড়াশোনায় কোনো অর্থনৈতিক সমস্যা হলে সরকার থেকে দেখা হবে বলে তিনি আশ্বাস দেন। সেই সাথে এলাকাবাসীকে বাল্যবিবাহ প্রতিরোধ এবং বাল্যবিবাহ না দেওয়ার জন্য আরো সচেতন হওয়ার জন্য অনুরোধ করেন। 

এদিকে অভিযানের খবর পেয়ে বরসহ ছেলের বাবা ও আত্মীয়-স্বজনরা বিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। 

স্থানীয়রা জানায়, ২৫ জুলাই শনিবার ছেলের পক্ষ থেকেও পাঁচ শতাধিক দাওয়াত-পত্র দিয়ে বৌভাতের আয়োজন করা হয়েছিল।

আরো খবর

আপনার মতামত দিন