শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে সচেতনতামূলক কার্যক্রম জোরদারকরণ ও আইনের কঠোর প্রয়োগ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ আগস্ট বৃহস্পতিবার বিকেলে শেরপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনের হলরুমে জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি আলহাজ্ব আরিফ হোসেন।
এ সময় পরিবেশ রক্ষা ও পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে স্বাগত বক্তব্য রাখেন, শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম এবং সঞ্চালনার ছিলেন পরিদর্শক সুশীল কুমার দাস।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল চৌধুরী, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, পরিবেশ বাদী সংগঠন গ্রীন ভয়েস এর সভাপতি রফিক মজিদ, সাইন্ এর সভাপতি মুগনিউর রহমান মনি, চেম্বার পরিচালক আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন, হাসানুর রেজা জিয়া, মোঃ শওকত হোসেন প্রমুখ।
সভায় পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, আমদানি, মজুদ, বিপণন, বিক্রয়, সরবরাহ, প্রদর্শন, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ এবং সারা দেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন ও ব্যবহার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করা হয়।
এসময় শহরের বিভিন্ন স্তরের পলিথিন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
