শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর শনিবার সকালে শেরপুর পৌরসভার উদ্যোগে শহরের সিংপাড়া মোড় থেকে মধ্য সেরী পর্যন্ত সড়কে দুই পাশের ড্রেন ও আগাছা কেটে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, পৌরসভা নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মোঃ বজলুল করিম, ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মতিউর রহমান, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, স্কাউট এর সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, আজকের তারুণ্য এর সভাপতি রবিউল ইসলাম রতন, গ্রীন ভয়েস এর কোষাধাক্ষ কাজী মাসুমসহ স্কাউট, আজকের তারুণ্য ও পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস এর কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের সময় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ডেঙ্গু মশার কামড় থেকে বাঁচতে হলে সামাজিক ভাবে আমাদেরকে সচেতন হতে হবে এবং স্থানীয় ভাবে ড্রেন, জলাশয়, বাড়ির আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে।
