শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর-১ (সদর) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা তার নির্বাচনী এলাকার প্রত্যন্ত চলাঞ্চলের নারীদের চিকিৎসা সেবায় কাজ করতে চান। কারণ এইসব এলাকার নারীরা সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকে এবং ওই এলাকা থেকে সদরের হাসপাতালে দূরত্ব প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটারের মধ্যে। তিনি ২ ফেব্রুয়ারি শহরের নির্ঝর রেস্তোরা হলরুমে সুজনের আয়োজনে জনতার মুখোমুখি অনুষ্ঠানে তার বক্তব্যে এসব কথা বলেছেন। তিনি বলেন, আমাদের শেরপুর সদর আসনে ১৪ টা ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়ন রয়েছে অত্যন্ত চলাঞ্চল। এই এলাকা থেকে সদরের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ মানুষ বিশেষ করে নারীরা খুবই ভোগান্তিতে পড়ে। আমি নির্বাচিত হলে যেহেতু আমি ডাক্তার এবং একজন নারী তাই শেরপুরের চরাঞ্চলের নারীদের স্বাস্থ্য সেবায় বিশেষ মনোযোগী হবো। এর পাশাপাশি চরাঞ্চলের শিশু এবং তাদের শিক্ষা নিয়েও কাজ করতে চাই। যেন তারা শিশু শ্রেণী থেকেই শিক্ষায় পিছিয়ে না পড়ে এগিয়ে যেতে পারে।
শেরপুরের চরাঞ্চলের নারীদের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করতে চায় বিএনপির প্রার্থী ডাঃ প্রিয়াঙ্কা
৮
