শেরপুরে লিজেন্ডস ক্রিকেট কাপ উদ্বোধন

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে স্পোর্টস লিজেন্ডস অ্যাসোসিয়েশন (এসএলএ) এর উদ্যোগে এবারও পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় ও চতুর্থ দিন অনুষ্ঠিত হচ্ছে লিজেন্ডস ক্রিকেট কাপ-২০২৬ সিজন-৩ টুর্নামেন্ট। 

এ টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে লিজেন্ডস অব শের আলী গাজী, লিজেন্ডস অব ব্রহ্মপুত্র, লিজেন্ডস অব দশকাহনীয়া ও লিজেন্ডস অব তুলশীমালা। 

২৩ মার্চ সোমবার ঈদের তৃতীয় দিন শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। ২৪ মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 

এ উপলক্ষে ১৮ মার্চ বুধবার রাতে শহরের চকবাজার এলাকাস্থ মাসুদ স্পোর্টসে অনাড়ম্বরভাবে টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়েছে। 

ওইসময় অধিনায়ক লিজেন্ডস অব শের আলী গাজীর মো. গুলজার হোসাইন, লিজেন্ডস অব ব্রহ্মপুত্র’র অধিনায়ক মোহাম্মদ শওকত হোসেন, লিজেন্ডস অব দশকাহনীয়ার অধিনায়ক এস এম সালাহউদ্দিন সম্রাট, লিজেন্ডস অব তুলশীমালার অধিনায়ক মনিরুজ্জামান মনিসহ টুর্নামেন্টের খেলোয়াড় প্রকৌশলী মো. আল-আমিন সেলিম, মোহাম্মদ আব্দুল আল মাসুদ, রাসেল শিকদার, রাসেল মেহেদী রাজীব, নজরুল ইসলাম সনিক, শেইখ সজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানান, স্পোর্টস লিজেন্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত লিজেন্ডস ক্রিকেট কাপ-২০২৬ সিজন-৩’র টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে উত্তরা স্পেশালাইজড হসপিটাল। এছাড়া কো-স্পন্সর হিসেবে রয়েছেন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র-সজন, বিয়ন লিমিটেড ও মানজিল হাউজিং লিমিটেড। ইতোমধ্যে টুর্নামেন্টের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আরো খবর

আপনার মতামত দিন