শেরপুরে ‘তৃষ্ণা’র প্রতিবাদী প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরের প্রয়াত বিশিষ্ট আলোকচিত্রী ও সাংবাদিক নীতিশ রায়ের আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ছবি ‘তৃষ্ণা’র ভুয়া ফটোগ্রাফার দাবির প্রতিবাদে “তৃষ্ণা’র প্রতিবাদী আলোকচিত্র প্রদর্শন” বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ মার্চ রোববার রাতে শেরপুর ডায়াবেটিস সমিতির হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ডায়াবেটিস সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া।

সবাই আগামী ১৯ এপ্রিল শহরের শহীদ মিনার চত্বরে প্রয়াত বিশিষ্টি ও সাংবাদিক নীতিশ রায়ের আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ছবি তৃষ্ণা সহ ৫০ টির ছবি নিয়ে প্রদর্শনীর তারিখ নির্ধারণ করা হয়।

জানা গেছে, ১৯৮২ সালে জাপানে অনুষ্ঠিত হয় ‘সপ্তম এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আলোকচিত্র প্রতিযোগিতায় ভোরের কাগজের ফটো জোনালিস্ট ও বিশিষ্ট আলোকচিত্র নীতিশ রায়ের এই তৃষ্ণা ছবিটি আন্তর্জাতিক ‘ইয়াকুল্ট’ পুরস্কারে ভূষিত হয়। সেই থেকে নীতিশ রায় এবং তৃষ্ণা আলোকচিত্রটি শেরপুরের গর্ব হিসেবে স্থান পায়। 

কিন্তু নিতেশ রায় এর মৃত্যুর পর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জন ওই ছবিকে পোস্ট দিয়ে মিথ্যে ও ভুয়া ছবির মালিক দাবিদার হয়ে নানা পোস্ট দিচ্ছে। তাই বিষয়টি স্থানীয় নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ এর আহ্বায়ক আবুল কালাম আজাদ এর দৃষ্টি আকর্ষণ হলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আগামী ১৯ এপ্রিল “তৃষ্ণা’র প্রতিবাদী আলোকচিত্র প্রদর্শনী”র আয়োজন করা হয়েছে।

বাস্তবায়ন কমিটির সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনউদ্যোগে আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাকিম বাবুল, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, এডভোকেট মোখলেসুর রহমান জীবন, নৃত্য শিক্ষক কমল কান্তি পাল, আহকামুল হক তুনির, লেখক জ্যোতি পোদ্দার, সানজিদা জেরিন, এস এম আবু হান্নান, সুমিত কুমার পাল, তাহমিনা জলি প্রমূখ।

আরো খবর

আপনার মতামত দিন