শেরপুর-৩ আসনের বিএনপি’র নির্বাচনী কার্যালয় উদ্বোধন

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুর-৩ (শ্রীবরদী ঝিনাইগাতী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির  প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের প্রাণকেন্দ্র পালকি মার্কেট সংলগ্ন স্থানে  এ নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। 

এ সময় এই আসনের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ১৭ ইউনিয়নের সকল চেয়ারম্যান এবং মেম্বাররা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল। 

এ সময় বিশেষ অতিথি ছিলেন  উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, ব্যারিস্টার শাহাদাৎ হোসেন জিকু, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান খান, নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকোনুজ্জামান জামান, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, তাতীহাটি ইউপি চেয়ারম্যান এড আব্দুর রউফ প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাকিম, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরো খবর

আপনার মতামত দিন