শেরপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত ব্যক্তি ও পরিবারের মাঝে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের চেক বিতরণ

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : শেরপুরে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তি এবং পরিবারের সদস্যদের মাঝে পঞ্চাশ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। 

১০ জুন বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরকৃত ১৩ জন হতাহতের ক্ষতিপূরণের চেক বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এ সময় তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন, নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা লাভের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। 

একইসঙ্গে তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এ মানবিক উদ্যোগ গ্রহণ করায় সরকারের প্রতি আন্তরিক  ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেলা প্রশাসক সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকলকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে সড়ক দুর্ঘটনার সংখ্যা শূন্যের কোটায় নেমে আসবে-এই  প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, বিআরটিএর সহকারী পরিচালক জি এম নাদির হোসেন, মোটরযান পরিদর্শক রাশেদুল ইসলাম পলাশসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আরো খবর

আপনার মতামত দিন