শেরপুর কন্ঠ ডেস্ক : ১৬ সেপ্টেম্বর বুধবার জেলা প্রশাসকের গণ শুনানিতে ঝিনাইগাতী উপজেলার ইয়াসমিন নামে চলাচল অক্ষম এক নারীকে হুইলচেয়ার উপহার প্রদান করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
কিছুদিন আগে ওই নারী জেলা প্রশাসক বরাবর একটি হুইল চেয়ার চেয়ে লিখিত আবেদন করে।
এরই প্রেক্ষিতে বুধবার বিকেলে গণশুনানিতে ওই নারীকে এই হুইলচেয়ার উপহার প্রদান করা হয়।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিএনপি নেতা আবদুল আউয়াল চৌধুরী, আবু রায়হান রুপন, আকরামুজ্জামান রাহাত, জিপি খন্দকার মাহবুবুল আলম রকীব, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকণ রেজা সহ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানায়, ইতিমধ্যে ওই নারীকে প্রতিবন্ধী ভাতা কার্ডের আওতায় আনা হয়েছে। তার পক্ষ থেকে হুইলচেয়ার এর জন্য আবেদনের প্রেক্ষিতে তাকে আজ এই হুইল চেয়ার উপহার প্রদান করা হলো।
