শেরপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা ও কর্মী সমাবেশ

by শেরপুর কণ্ঠ ডেস্ক
1 মিনিটের পড়া

শেরপুর কন্ঠ ডেস্ক : সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা অবহিতকরণ ও বাস্তবায়নের লক্ষ্যে  আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০ অক্টোবর সোমবার রাতে জেলার শ্রীবরদী উপজেলার গড়জরিপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গড়জরিপা ইউনিয়ন বিএনপির উদ্যোগে   আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি  আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি  ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও   সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

এ সময় বক্তব্য রাখেন, শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালসহ  উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর

আপনার মতামত দিন